Pronoun
Pronoun is a word which is used instead of a noun or a noun phrase.
অর্থাৎ, Pronoun হচ্ছে এমন word যাকে noun বা noun phrase এর পরিবর্তে ব্যবহার করা যায়।
আবার Pronoun এর ব্যবহার সম্পর্কে আরও বলা যায়ঃ
Pronouns are often used to refer to a noun that has already been mentioned.
‘She’, ‘it’ and ‘who’ are all examples of pronouns.
sentence এ যে noun আগেই উল্লেখ করা হয়েছে, তাকে বোঝাতে Pronoun ব্যবহৃত হয় ।
তাই সংক্ষেপে বলা যায় , পূর্বে উল্লেখিত noun কে বোঝাতে যে word উক্ত noun এর পরিবর্তে ব্যবহৃত হয়, তাকে বলে Pronoun । যেমনঃ
Mr. Jaman has a son. He loves him very much.
এই দুটি sentence এর প্রথমটিতে রয়েছে দুটি noun কিন্তু দ্বিতীয়টিতে উক্ত noun দুটি আর ব্যবহৃত হয়নি।
Mr. Jaman এর পরিবর্তে He এবং a son এর পরিবর্তে him ব্যবহৃত হয়েছে।
তাই দ্বিতীয় sentence এর He এবং him হচ্ছে Pronoun ।
English pronoun ৮ প্রকার
- Personal pronoun
- Demonstrative pronoun
- Distributive pronoun
- Indefinite pronoun
- Interrogative pronoun
- Relative pronoun
- Reciprocal pronoun
- Reflexive pronoun
বিস্তারিত জানতে উপরের pronoun এর নামের উপর click করুন।
NB: Pronoun ভালভাবে বোঝার জন্য antecedent নামক একটি বিশেষ term শিখে নেয়া প্রয়োজন। নিচে term টির উপর আলোচনা করা হলো।
Antecedent
antecedent হলো – a word or phrase which a pronoun refers back to
pronoun যে word বা phrase কে বোঝায়, সে word বা phrase কে antecedent বলে। যেমনঃ
Helal is a student. He is regular in the class. এই দুটি sentence এর প্রথমটিতে রয়েছে একটি noun ‘Helal’
কিন্তু দ্বিতীয়টিতে ‘Helal’ এর পরিবর্তে ‘He’ রয়েছে। তাই ‘He’ দ্বারা ‘Helal’ কে বোঝানো হয়েছে।
এজন্য ‘He’ হচ্ছে ‘Helal’ এর pronoun এবং ’Helal’ হচ্ছে He এর antecedent |
তবে pronoun এর antecedent যে nouই হবে এমন কোন কথা নেই। কারণ pronoun ও antecedent হতে পারে। যেমনঃ
We love our country. এই sentence এ ’our’ একটি pronoun এবং তার antecedent হচ্ছে We যে নিজেও একটি pronoun ।
আবার অনেক sentence এ antecedent অনুপস্থিত থাকে। যেমনঃ
He came here yesterday. এই sentence এ ’He’ একটি pronoun এবং তার antecedent অনুপস্থিত রয়েছে।
Comments
Post a Comment