Posts

Showing posts from April, 2024

Formation of noun

  Verb to Noun a. Suffix plus: i. verb + ment: payment, movement, government, arrangement, development ii. verb+ion/tion/ation/ition: correction, discussion, production, information, addition iii. verb with d/t – d/t+ sion: decide → decision, permit → permission    iv. verb + ance/ence: performance, acceptance, existence, preference v.  verb + ing : building, feeling, writing vi. verb + er/ or: driver, actor, operator    vii. verb + ant/ent: inhabitant, assistant, respondent viii. verb + ee: payee, employee ix . verb + ation: information, exploration x. verb + al : refusal, proposal, approval xi. verb + age : carriage, marriage xii. verb + ure : failure b. Suffix/prefix minus:  যে সমস্ত  verb  এর গঠন  prefix + noun    অথবা  noun + suffix  তাদের সাথে যুক্ত  prefix  বা  suffix  বাদ দিলে আবার  noun  গঠিত হয়। যেমনঃ     endanger – verb →   danger – noun, empower –...

Summarizing

  Summary writing এর জন্য সবচেয়ে বেশি দরকার প্রশ্নে প্রদত্ত Textটি ভালভাবে পড়া এবং সঠিকভাবে বোঝা। তারপর প্রশ্নে প্রদত্ত বিষয়ের উপর কয়েকটি sentence এ passage এর সার সংক্ষেপ লিখতে হয়। তবে Summary writing এর ভাব এবং ভাষা সম্পূর্ণ নিজস্ব হতে হয়। কিন্তু আমাদের ছাত্র-ছাত্রীরা reading and writing এ দুর্বল হবার কারণে নিজস্ব ভাব ও ভাষায় summary লিখতে পারেনা। তাই তারা Text থেকে কয়েকটি sentence অপরিকল্পিতভাবে তুলে দেয়। এতে summary writing এর মান বজায় থাকেনা। তাই summary writing এর উদ্দেশ্যে sentence লেখার অভ্যাস করা উচিৎ। নিচে summary writing এর একটি সহজ পদ্ধতি দেখানো হলোঃ The easiest Process of Writing Summary 1. Read the text very carefully. 2. Try to understand the meaning. 3. Select the most important sentences. 4. Collect information and write your own sentences. 5. When writing, avoid: i. explanation ii. examples add: i. connectors like “ so, again, that is why, in fact, but, on the other hand, actually, in short, at last etc: ii. a comment of your own in order to make it more effective...

Word formation

In linguistics , the ways in which new words are made on the basis of other words.   অর্থাৎ, ভাষা তত্বে যে পদ্বতিতে এক শব্দ থেকে অন্য শব্দ তৈরী করা হয়,তাকে  Word formation  বলে।  Word formation   ভালভাবে আয়ত্ব করতে হলে এর সাথে সংশ্লিষ্ট কিছু terms শিখে নেয়া প্রয়োজন।  নিচে উক্ত terms গুলি আলোচনা করা হলো।  Root Word   Base word Suffix Prefix   Conversion Compounding Vowel Change Consonant change Rules of word formation Noun, verb, adjective and adverb এই চারটি word class এর মধ্যে নানা প্রক্রিয়ায় word formation হয়ে থাকে। কিন্তু এদের প্রত্যেক word   class কেই অন্য তিনটি word   class এ রুপান্তর করা যাবে এমন কোন নিয়ম নেই। কারণ কোনটির চারটি word   class পাওয়া যাবে। আবার কোনটির তা পাওয়া যাবেনা। তবে এদের গঠন প্রক্রিয়ার মধ্যে মিল আছে যা নিম্নোক্ত তালিকার মাধ্যমে দেখানো হলো।  a. Suffix plus b. Suffix/prefix minus c. Conversion d. Vowel change e. Consonant change নিচে প্রত্য...

Concrete noun

  Concrete noun-অর্থ- 'a noun which refers to a real, physical object.' অর্থাৎ, Concrete noun এমন noun যার বস্তুগত অস্তিত্ব আছে। যেমন- মানুষ, গাছ, পশু। এদের সবারই বাস্তব রুপ বা আকৃতি রয়েছে। abstract noun এর মতো এরা শুধু অবস্তুগত ধারণা নয়। তাই আমরা বলতে পারি যে, Concrete noun হচ্ছে ধারণা বা চিন্তাামূলক noun নয়। এটি abstract noun এর সম্পূর্ণ বিপরীত। এটি দৈহিক আকৃতি বিশিষ্ট বা বাস্তব জিনিসের নাম। Concrete noun চেনার সহজ উপায় Concrete noun সব সময়ই আমাদের 5 senses এর মধ্যে অবস্থান করে। অর্থাৎ, Concrete noun আমাদের sense of sight- চোখ, sense of hearing - কান, sense of smell - নাক, sense of taste- -জিহ্বা ও sense of touch - ত্বক এ ৫টি senses এর অনুভবের বিষয়। যেমনঃ tree, একে দেখা যায়, এর ঘ্রান নেয়া যায়, একে খাওয়া যায়, স্পর্শও করা যায়। কারণ এটি একটি বাস্তব জিনিস। তাই শুধুমাত্র চিন্তার মাধ্যমে এর অস্তিত্ব অনুভব করার প্রয়োজন নেই। মনে রাখতে হবে আবার কোন nounকে Concrete noun হবার জন্যে এই ৫টি senses সবগুলীর আওতায় পড়তে হবে বিষয়টি আবার এমন নয়। এদের যে কোন একটির আওত...

Abstract noun

 Abstract noun অর্থ - a noun which refers to a thing which does not exist as a material object 'Happiness', 'honesty' and 'liberty' are abstract nouns. অর্থাৎ, Abstract noun হচ্ছে এমন noun যার বস্তুগত অস্তিত্ব নেই। যেমন- সুখ, সততা, স্বাধীনতা। এদের কারোরই বাস্তব রুপ বা আকৃতি নেই। এরা শুধু অবস্তুগত ধারণা মাত্র। তাই আমরা বলতে পারি যে, Abstract nounহচ্ছে ধারণা বা চিন্তাামূলক noun। Abstract noun চেনার বিশেষ উপায়ঃ অন্যভাবেও একে বোঝা যায়। তা হলো Abstract noun সব সময়ই আমাদের 5 senses এর বাইরে অবস্থান করে। অর্থাৎ, Abstract noun আমাদের sense of sight- চোখ, sense of hearing - কান, sense of smell - নাক, sense of taste- -জিহ্বা, sense of touch - ত্বক এ ৫টি sense এর অনুভবের বিষয় না। যেমনঃ honesty একে দেখা যায়না, শোনা যায়না, এর ঘ্রান নেয়া যায়না, একে খাওয়া যায় না, এমন কি স্পর্শও করা যায় না। কারণ এটি একটি অবস্তুগত ধারণা। তাই শুধুমাত্র চিন্তা করলে এর উপস্থিতি বোঝা যায়। Note:কোন noun কে Abstract noun না হবার জন্যে এই ৫টি senseএর সবগুলী...

Noun

Image
  বাংলা ব্যাকরণের পরিভাষা হিসেবে English Word ‘noun’ এর অর্থ বিশেষ্য যা দ্বারা কোন কিছুর নাম বোঝায়। তাই ‘noun’ এর সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে, ‘noun’ হচ্ছে নাম প্রকাশক শব্দ। অর্থাৎ, যে শব্দ দ্বারা কোন কিছুর নাম বোঝানো হয়, তাকে ‘noun’ বলে। তবে এই নাম হতে পারে অনেক রকম। যেমনঃ 1. মানুষের নাম- Sabbir, John, man  2. স্থানের নাম- London, New york, Dhaka   3. বস্তুর নাম- –  Book, pen, chain  4. জীব জন্তুর নাম-tiger, cow, cat 5. কাজ বা action এর নাম- walking, judgment, pollution 6.গুণের নাম- kindness, honesty, benevolence 7. দোষের নাম- – cruelty, falsehood, sin, 8. সময়ের নাম- Morning, year, January 9. অবস্থা বা পরিস্থিতির নাম – illness, poverty, strength 10. সংগঠন বা সংস্থার নাম- NGO, committee, co- operation এছাড়াও অন্যান্য সব কিছুর নাম। Classification of nouns বৈশিষ্ট্য বিবেচনা করে noun কে প্রধানতঃ দুই ভাগে বিভক্ত করা যায়। যথাঃ Abstract noun Concrete noun Noun song Abstract noun এর কোন শ্রেণিবিভাগ নেই। আর Concrete noun চার প্রকার। যথাঃ i.  Proper noun  ...

Conjunctions

 Conjunction - a word such as 'and', 'but', 'while' or 'although' that connects words, phrases and clauses in a sentence অর্থাৎ, Conjunction হচ্ছে 'and', 'but', 'while' or 'although' ইত্যাদি জাতিয় শব্দ যা একটি sentence এর words, phrases বা clauses যুক্ত করে। যেমনঃ I bought sugar and salt . (words) He came to see and talk to you .(phrases) When he went out , I was out . (clauses) নিচে বিভিন্ন conjunctions আলোচনা করা হলোঃ subordinating conjunctions subordinating conjunctions কে subordinators ও বলা হয়। এটি এমন word যা একটি Main clause এবং একটি Subordinate clause কে যুক্ত করে। এটি সর্বদা Subordinate clause এর সামনে বসে এবং Subordinate clause এর সাথে sentence এর বাকি অংশের সম্পর্ক স্থাপন করে। আর এভাবেই এটি তার পরবর্তি clause কে Main clause এর অধীন করে। যেমনঃ As she was busy, she could not come. He said that he was ok. Common Subordinating Conjunctions after-পরে a...