Posts

Showing posts with the label Voice

Voice

  Voice অর্থ বাচ্য। Voice দ্বারা কথা বলার একটি ধরণকে বোঝায় যাতে বক্তব্যটিতে এমন একটি verb form ব্যবহার করা হয় যার গঠন Subject/object প্রধান হয়। Voice দুই প্রকার । যথাঃ 1.  Active voice  2.  Passive voice কোন sentence Active voice না Passive voice তা নির্ভর করে তার subject-type এর উপর। কারণ Subject active বা সক্রিয় হলে voice হবে active । আবার Subject passive বা নিস্ক্রিয় হলে voice হবে passive । তাই ভালভাবে Voice শিখতে হলে  subject  সম্পর্কে সঠিক ধারণা থাকা দরকার। Active voiceকে Passive voice করতে object কে বিশেষ কৌশলে কাজে লাগাতে হয়। তাই  object   সম্পর্কে ও পূর্ণ ধারণা না থাকলে সঠিকভাবে Passive voice লেখা যায় না । Changing Voice

Passive voice

  i. Subject:   Sentence- এ Non – agent subject ব্যবহার করা হলে Passive voice হয়। এর subject নিজে কাজ করে না বা করতে পারেনা। তাই এর বক্তব্যটি doer বিষয়ক না হয়ে object বিষয়ক হয় ।  যেমনঃ Rice is eaten by us. এই sentence এ Rice একটি Non – agent subject । কারণ Rice ‘eat’ কাজটি করেনা বা করতে পারেনা । কারণ Rice প্রকৃতপক্ষে ‘eat’ এর object এবং ‘eat’ এর doer হচ্ছে we । অথচ Rice কে subject হিসেবে ব্যবহার করা হয়েছে। তাই বক্তব্যটি doer বিষয়ক না হয়ে object বিষয়ক হয়েছে। ii. Verb form:  Transitive verb ছাড়া Passive voice হয় না। এই voice এর verb form সাধারণ tense form এর মতো না । এর verb form হচ্ছে : be verb (appropriate tense form) + past participle e.g. The radio was invented by Marconi. Past participle সব Passive sentence এ common। তবে be verb এর বেলায় বিশেষ নিয়ম মানতে হয়। কারণ be verb ব্যবহৃত হয় tense অনুসারে। নিয়মটি নিচে ছকের মাধ্যমে দেখানো হলোঃ   1.Indefinite 2.Continuous 3.Perfect 4.Perfect continuous Present    am/is/are   am/is/are + be...