Proper noun
Proper noun is the name of a particular person, place or object that is spelt with a capital letter. Examples of proper nouns in English are Joseph, Vienna and the White House. অর্থাৎ, Proper noun হলো সেই সব ব্যক্তি,স্থান বা বস্তুর নাম যার বানান শুরু হয় capital letter দিয়ে। Proper noun চেনার সহজ উপায়ঃ আমরা অন্যভাবেও এর সংজ্ঞা দিতে পারি। Proper noun হলো সেই সব noun সমগ্র পৃথিবীতে যার সংখ্যা এক। তাই Proper noun হলো একটি জিনিসের একটি নাম। যেমনঃ London, The Sun, Shakes Peare তবে স্থান বা মানুষের নাম নিয়ে বিতর্ক উঠতে পারে। কারণ কেউ বলতে পারে যে, একই নামে একাধিক স্থান বা মানুষ রয়েছে। তাহলে Proper noun দ্বারা একটি জিনিষের একটি নাম বোঝায়, এই কথা সঠিক নয়। কিন্তু আসল ব্যাপার হলো যে, একই ব্যক্তি বা স্থান দুইটি হয়না। ধরা যাক, দুজন ব্যক্তির নাম Selim এবং নামের কারণে তাদের আলাদা করা যাচ্ছে না। তবে যখনই তাদের পিতার নাম বা ঠিকানা বিবেচনায় আনা হবে, তখনই দেখা যাবে যে, প্রত্যেক Selim ই আলাদা ব্যক্তি। আর এও বুঝতে অসুবিধা থাকবেনা যে, Selim নামটি আসলে একজনমাত্র ব্যক্তির নাম। Examples: Names of people:...