Voice
Voice অর্থ বাচ্য। Voice দ্বারা কথা বলার একটি ধরণকে বোঝায় যাতে বক্তব্যটিতে এমন একটি verb form ব্যবহার করা হয় যার গঠন Subject/object প্রধান হয়। Voice দুই প্রকার । যথাঃ
1. Active voice 2. Passive voice
কোন sentence Active voice না Passive voice তা নির্ভর করে তার subject-type এর উপর।
কারণ Subject active বা সক্রিয় হলে voice হবে active । আবার Subject passive বা নিস্ক্রিয় হলে voice হবে passive । তাই ভালভাবে Voice শিখতে হলে subject সম্পর্কে সঠিক ধারণা থাকা দরকার।
Active voiceকে Passive voice করতে object কে বিশেষ কৌশলে কাজে লাগাতে হয়। তাই object সম্পর্কে ও পূর্ণ ধারণা না থাকলে সঠিকভাবে Passive voice লেখা যায় না ।
Comments
Post a Comment