Passive voice

 i. Subject: Sentence- এ Non – agent subject ব্যবহার করা হলে Passive voice হয়।

এর subject নিজে কাজ করে না বা করতে পারেনা। তাই এর বক্তব্যটি doer বিষয়ক না হয়ে object বিষয়ক হয় । 

যেমনঃ Rice is eaten by us.

এই sentence এ Rice একটি Non – agent subject । কারণ Rice ‘eat’ কাজটি করেনা বা করতে পারেনা ।

কারণ Rice প্রকৃতপক্ষে ‘eat’ এর object এবং ‘eat’ এর doer হচ্ছে we ।

অথচ Rice কে subject হিসেবে ব্যবহার করা হয়েছে। তাই বক্তব্যটি doer বিষয়ক না হয়ে object বিষয়ক হয়েছে।

ii. Verb form: Transitive verb ছাড়া Passive voice হয় না।

এই voice এর verb form সাধারণ tense form এর মতো না । এর verb form হচ্ছে : be verb (appropriate tense form) + past participle e.g. The radio was invented by Marconi. Past participle সব Passive sentence এ common।

তবে be verb এর বেলায় বিশেষ নিয়ম মানতে হয়। কারণ be verb ব্যবহৃত হয় tense অনুসারে। নিয়মটি নিচে ছকের মাধ্যমে দেখানো হলোঃ

 1.Indefinite2.Continuous3.Perfect4.Perfect continuous
Present  am/is/are  am/is/are + being  have/has  have/has + been + being
Past  was/were  was/were + being  had been  had been + being
Future  shall/will + be  shall/will + be + being  will have + been  will have + been + being
Use of ‘be’ in passive voice

ছকে প্রদত্ত নিয়ম ছাড়াও modal auxiliary verb + be (base) + past participle লিখতে হয়। যেমনঃ 

Active: You should take physical exercise. Passive: Physical exercise should be taken by you.

iii. Sentence formation: Non active subject + be verb + past participle +(by/prep + agent). Example: Active: He published his first book in 1962. Passive: His first book was published in 1962 (by him.)

iv. Use of the passive voice: যে কোন Transitive verb বিশিষ্ট sentence কেই Passive করে লেখা যায়। তবে Passive voice লেখার কিছু কারণ আছে। যথাঃ A. যদি doer/agent অজ্ঞাত থাকে বা কম গুর“ত্বপূর্ণ হয়। যেমনঃ My bag was stolen.

তবে doer/agent সম্পর্কে বলতে চাইলে by + doer/agent লিখতে হয়। যেমনঃ My bag was stolen by a thief.

B. Topic হিসেবে doer/agent না ব্যবহার করে object সম্পর্কে বলতে চাইলে Passive ব্যবহার করতে হয়। এবং non-agent subject করতে হয় । যেমনঃ Active: Marconi invented the radio. (about Marconi) Passive: The radio was invented by Marconi.(about The radio)

C. Agent উল্লেখ করার প্রয়োজন না হলে Passive ব্যবহার করতে হয়। যেমনঃ This college was established in 2000.

D. Agent উল্লেখ করতে না চাইলে Passive ব্যবহার করতে হয়। যেমনঃ The axe-handle was broken. Mistakes have been made.

E. You, one, we, they, people, someone ইত্যাদি subject হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমনঃ We use electricity for many purposes. empty subject ব্যবহার করে Active sentence না লিখে passive sentence লেখা ভাল । যেমনঃ Electricity is used for many purposes. Water is polluted in many ways.

F. Text book বা report এর impersonal style এ passive sentence ব্যবহার করতে হয়। যেমনঃ A number of houses have been destroyed in the cyclone.

Comments

Popular posts from this blog

Parts of speech

Contents

Prepositions