Noun
বাংলা ব্যাকরণের পরিভাষা হিসেবে English Word ‘noun’ এর অর্থ বিশেষ্য যা দ্বারা কোন কিছুর নাম বোঝায়।
তাই ‘noun’ এর সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে, ‘noun’ হচ্ছে নাম প্রকাশক শব্দ।
অর্থাৎ, যে শব্দ দ্বারা কোন কিছুর নাম বোঝানো হয়, তাকে ‘noun’ বলে।
তবে এই নাম হতে পারে অনেক রকম। যেমনঃ
1. মানুষের নাম- Sabbir, John, man
2. স্থানের নাম- London, New york, Dhaka
3. বস্তুর নাম- – Book, pen, chain
4. জীব জন্তুর নাম-tiger, cow, cat
5. কাজ বা action এর নাম- walking, judgment, pollution
6.গুণের নাম- kindness, honesty, benevolence
7. দোষের নাম- – cruelty, falsehood, sin,
8. সময়ের নাম- Morning, year, January
9. অবস্থা বা পরিস্থিতির নাম – illness, poverty, strength
10. সংগঠন বা সংস্থার নাম- NGO, committee, co- operation
এছাড়াও অন্যান্য সব কিছুর নাম।
Classification of nouns
বৈশিষ্ট্য বিবেচনা করে noun কে প্রধানতঃ দুই ভাগে বিভক্ত করা যায়। যথাঃ
Abstract noun এর কোন শ্রেণিবিভাগ নেই। আর Concrete noun চার প্রকার। যথাঃ
i. Proper noun ii. Common noun iii. Collective noun iv. Material noun
গণনার বিবেচনায় noun কে আরও দুই ভাগে ভাগ করা যায়। যথাঃ
i. count noun ii. uncountable noun
বিস্তারিত জানতে noun এর নামের উপর click করুন।

Comments
Post a Comment