Proper noun

 Proper noun is the name of a particular person, place or object that is spelt with a capital letter.

Examples of proper nouns in English are Joseph, Vienna and the White House.

অর্থাৎ, Proper noun হলো সেই সব ব্যক্তি,স্থান বা বস্তুর নাম যার বানান শুরু হয় capital letter দিয়ে।

Proper noun চেনার সহজ উপায়ঃ

আমরা অন্যভাবেও এর সংজ্ঞা দিতে পারি।

Proper noun হলো সেই সব noun সমগ্র পৃথিবীতে যার সংখ্যা এক।

তাই Proper noun হলো একটি জিনিসের একটি নাম। যেমনঃ


London, The Sun, Shakes Peare


তবে স্থান বা মানুষের নাম নিয়ে বিতর্ক উঠতে পারে।

কারণ কেউ বলতে পারে যে, একই নামে একাধিক স্থান বা মানুষ রয়েছে।

তাহলে Proper noun দ্বারা একটি জিনিষের একটি নাম বোঝায়, এই কথা সঠিক নয়।

কিন্তু আসল ব্যাপার হলো যে, একই ব্যক্তি বা স্থান দুইটি হয়না।

ধরা যাক, দুজন ব্যক্তির নাম Selim এবং নামের কারণে তাদের আলাদা করা যাচ্ছে না।

তবে যখনই তাদের পিতার নাম বা ঠিকানা বিবেচনায় আনা হবে, তখনই দেখা যাবে যে, প্রত্যেক Selim ই আলাদা ব্যক্তি।

আর এও বুঝতে অসুবিধা থাকবেনা যে, Selim নামটি আসলে একজনমাত্র ব্যক্তির নাম।

Examples:

Names of people: Belal, Rony, Riaz, Saima, Shima, Shajol, John

Names of places: Dhaka, London, Asia, America, India, Arabia

Unique objects : The Sun, The Moon, The Earth, The Mars,

Names of books: The Quran, The Bible, The Geeta, Great Expectations

Names of rivers: The Thames, The Padma, The Jamuna, The Nile

Names of oceans and seas: The Pacific, The Atlantic, The Indian Ocean

Proper nounকে common noun হিসেবে ব্যবহার করা যায়। দেখার জন্য লিংকে ক্লিক করুন।

Proper nouns as common nouns

Video

Comments

Popular posts from this blog

Parts of speech

Contents

Prepositions