Abstract noun

 Abstract noun অর্থ - a noun which refers to a thing which does not exist as a material object

'Happiness', 'honesty' and 'liberty' are abstract nouns.

অর্থাৎ, Abstract noun হচ্ছে এমন noun যার বস্তুগত অস্তিত্ব নেই।

যেমন- সুখ, সততা, স্বাধীনতা। এদের কারোরই বাস্তব রুপ বা আকৃতি নেই।

এরা শুধু অবস্তুগত ধারণা মাত্র। তাই আমরা বলতে পারি যে, Abstract nounহচ্ছে ধারণা বা চিন্তাামূলক noun।

Abstract noun চেনার বিশেষ উপায়ঃ

অন্যভাবেও একে বোঝা যায়।

তা হলো Abstract noun সব সময়ই আমাদের 5 senses এর বাইরে অবস্থান করে।

অর্থাৎ, Abstract noun আমাদের sense of sight- চোখ, sense of hearing - কান, sense of smell - নাক, sense of taste- -জিহ্বা, sense of touch - ত্বক এ ৫টি sense এর অনুভবের বিষয় না। যেমনঃ

honesty
একে দেখা যায়না, শোনা যায়না, এর ঘ্রান নেয়া যায়না, একে খাওয়া যায় না, এমন কি স্পর্শও করা যায় না।

কারণ এটি একটি অবস্তুগত ধারণা। তাই শুধুমাত্র চিন্তা করলে এর উপস্থিতি বোঝা যায়।

Note:কোন noun কে Abstract noun না হবার জন্যে এই ৫টি senseএর সবগুলীর আওতায় পড়তে হবে বিষয়টি আবার এমন নয়।

এদের যে কোন একটির আওতাভুক্ত হলেই সে noun আর Abstract noun হবেনা । যেমনঃ

air

কে শুধুমাত্র sense of touch দিয়ে অনুভব করা যায়। তাই এটি Abstract noun নয়।

মনে রাখতে হবেঃ

Abstract noun হচ্ছে অন্য কোন noun এর অবিচ্ছেদ্য অংশ বা গুন।

তাই একে উক্ত noun থেকে আলাদা করা যায়না। যেমনঃ

The flower has beauty.

এই বাক্যের beauty হচ্ছে flower এর গুন বা অবিচ্ছেদ্য অংশ।

তাই flower কে বিশ্লেষণ করলে এর পাপড়ি, বৃন্ত, কেশর ইত্যাদি অংশ পাওয়া যাবে।

কিন্তু beauty খুজে পাওয়া যাবেনা।

গঠনঃ এছাড়াও construction দেখে Abstract noun চেনা যায়।

এর শেষে y, ty,cy, tion, sion, ship, ence, ness, ment ইত্যাদি suffix থাকে এবং এ suffix গুলী বাদ দিলে root word হিসেবে verb বা adjective পাওয়া যায়। যেমনঃ

honesty -  honest + y, arrangement – arrange + ment

সাবধান!

অনেক Abstract noun আছে যাদের উৎপত্তি verb বা adjective থেকে নয়।

কারণ তারা উৎপত্তিগতভাবেই Abstract noun । যেমনঃ

beauty, policy, pride

Abstract noun এর কোন শ্রেণী বিভাগ নেই।

Comments

Popular posts from this blog

Parts of speech

Contents

Prepositions