Tense

 

Cambridge Advanced Learner’s Dictionary এর মতে Tense শব্দটির অর্থঃ Tense- any of the forms of a verb which show the time at which an action happened.

অর্থাৎ, Tense হলো verb এর এমন form যা দ্বারা কোন কাজ সংঘটিত হওয়ার সময় প্রকাশিত হয় ।

এই অর্থটি বিশ্লেষণ করলে আমরা Tense এর দুটি দিক দেখতে পায়। যথাঃ

(a) Tense হলো verb এর একটি form (b) Tense কোন কাজের সময় প্রকাশ করে ।

তাই আমরা বলতে পারি যে, কাজের সময় প্রকাশের জন্য verb এর বিশেষ form কে Tense বলে। নিচের উদাহরণগুলী থেকে বিষয়টি পরীক্ষা করে দেখা যায়। 1. We go to college everyday.

2. He went to market yesterday.

3. She will go to the Tajmohol the next month.

উপরের তিনটি sentence এ একই verb ‘go’ এর তিনটি form ব্যবহার করা হয়েছে।

1 নং sentence এ go দ্বারা present indefinite, 2 নং sentence এ went দ্বারা past indefinite এবং 3 নং sentence এ will go দ্বারা future indefinite tense প্রকাশ পেয়েছে।

অতএব Tense মানে verb এর form; Tense মানে কাজের সময় ।

ইংরেজিতে Tense প্রধানতঃ তিন প্রকার । যথাঃ

1.Present tense

2. Past tense

3. Future tense

Tense কে এ তিন ভাগে ভাগ করার একটি বিশেষ কারণ আছে। তা হলো, মানুষের জীবনকেই তিন ভাগে বিভক্ত করা যায় ৷

কারণ মানুষ প্রতিটা মুহুর্তেই সময়ের একটি বিশেষ point এ অবস্থান করে এবং উক্ত সময়ের পূর্বে সে জীবনের কিছু সময় অতিবাহিত করেছে এবং কিছু সময় তার সামনে রয়েছে।

নিচের ছকটির মাধ্যমে বিষয়টি সহজে বোঝা যেতে পারে ৷

Time gone ← ← ← ←                        Now ←  ←Time ahead ←  ←
PastPresentFuture

উপরের ছক এর ব্যখ্যা হলো এই যে, ভবিষ্যৎ হতে এক একটি মুহুর্ত, ঘন্টা বা দিন আমাদের জীবনে সামান্য সময়ের জন্য বর্তমান হয় এবং একইভাবে তা আমাদের জীবন থেকেও বিদায় নিয়ে অতীতের গর্ভে বিলিন হয়।

তাই ভবিষ্যতের পরিধি অনির্দিষ্ট, অজানা; বর্তমান ক্ষণস্থায়ী, আর অতীত শুধুই স্মৃতি-বিস্মৃতি।

Special rules of Tense

Practice

Comments

Popular posts from this blog

Parts of speech

Contents

Prepositions