Past tense

 আজকের দিনের আগে সমাপ্ত সকল ঘটনা past tense ।

past tense এর মধ্যে পাওয়া যাবে একটু আগের বা গতকাল থেকে শুরু করে হাজার হাজার বছর পূর্বের ঘটনা সমূহ।

present tense এর মতো একেও চার ভাগে ভাগ করা যায় ৷ এখন আমরা past tense এর sub class গুলী আলোচনা করবো ।

Past indefinite tense

i.Definition: অতীতের সাধারণ ঘটনা বা অনির্দিষ্ট কালে ঘটা কাজ ৷

ii.Scope: অতীতের সাধারণ ঘটনা, দৈনন্দিন কাজ, অতীতের অভ্যাস,

iii. Indication: yesterday, ago, in the past, last বা অতীত নির্দেশক সাল, সময় বা ঘটনা ।

iv. Verb form: S + v2 +—-.

v. Examples: a. He worked in a hospital. b. Bangladesh became independent in 1971.

Past Continuous tense

i.Definition: অতীতে চলমান ছিল এমন সকল কাজ ।

ii.Scope: অতীতের চলমান কাজ, অতীতের কোন পরিকল্পনা ।

iii. Indication : then, at that time/moment অতীত নির্দেশক যে কোন শব্দ

iv. Verb form: S + was/were + v1 +ing

v. Examples: a. I was reading a book. b. They were playing yesterday in the morning.

Past Perfect tense

i.Definition: একই বাক্যে বলা দুটি কাজের তুলনায় যেটি অধিকতর পূর্ববর্তি ।

ii.Scope: দুইটি কাজের মধ্যে অধিকতর পূর্ববর্তি কাজ বোঝানো ।

iii. Indication: before/after দ্বারা যুক্ত দুটি clause

iv. Verb form: S + had + v3

v. Examples: a. I had left home before he came. b. She came after I had left home.

NB: দুটি কাজ একই বাক্যে না বলা হলে Past Perfect tense না হয়ে Past indefinite tense হয়।

Past Perfect Continuous tense

i.Definition: একই বাক্যে বলা দুটি কাজের মধ্যে একটির পূর্বে অপরটি চলমান।

ii.Scope: সাধারণ কাজটি দ্বারা চলমান কাজটির সময় প্রকাশ ।

iii. Indication : before / after দ্বারা যুক্ত দুটি clause এর একটি সাধারণ আর অপরটি চলমান ।

iv. Verb form: S + had + v1 + ing

v. Examples: I had been working before he came.

NB: দুটি কাজ একই বাক্যে না বলা হলে Past Perfect Continuous tense না হয়ে Past Continuous tense হয়।

Comments

Popular posts from this blog

Contents

Parts of speech

HSC English second Paper