Concrete noun
Concrete noun-অর্থ- 'a noun which refers to a real, physical object.'
অর্থাৎ, Concrete noun এমন noun যার বস্তুগত অস্তিত্ব আছে। যেমন- মানুষ, গাছ, পশু। এদের সবারই বাস্তব রুপ বা আকৃতি রয়েছে। abstract noun এর মতো এরা শুধু অবস্তুগত ধারণা নয়। তাই আমরা বলতে পারি যে, Concrete noun হচ্ছে ধারণা বা চিন্তাামূলক noun নয়। এটি abstract noun এর সম্পূর্ণ বিপরীত। এটি দৈহিক আকৃতি বিশিষ্ট বা বাস্তব জিনিসের নাম।
Concrete noun চেনার সহজ উপায়
Concrete noun সব সময়ই আমাদের 5 senses এর মধ্যে অবস্থান করে। অর্থাৎ, Concrete noun আমাদের sense of sight- চোখ, sense of hearing - কান, sense of smell - নাক, sense of taste- -জিহ্বা ও sense of touch - ত্বক এ ৫টি senses এর অনুভবের বিষয়। যেমনঃ
tree,
একে দেখা যায়, এর ঘ্রান নেয়া যায়, একে খাওয়া যায়, স্পর্শও করা যায়। কারণ এটি একটি বাস্তব জিনিস। তাই শুধুমাত্র চিন্তার মাধ্যমে এর অস্তিত্ব অনুভব করার প্রয়োজন নেই।
মনে রাখতে হবে
আবার কোন nounকে Concrete noun হবার জন্যে এই ৫টি senses সবগুলীর আওতায় পড়তে হবে বিষয়টি আবার এমন নয়। এদের যে কোন একটির আওতাভুক্ত হলেই সে noun Concrete noun হবে। যেমনঃ air একে শুধুমাত্র sense of touch দিয়ে অনুভব করা যায়। তবুও এটি Concrete noun
বৈশিষ্টের বিবেচনায় Concrete noun ৪ প্রকার। যথাঃ
i. Proper noun ii. Common noun iii. Collective noun and iv. Material noun
বিস্তারিত জানতে noun এর নামের উপর click করুন।
Comments
Post a Comment