Words and phrases of special use
- Get link
- X
- Other Apps
কিছু অভিব্যক্তি প্রকাশের জন্য বিশেষ কিছু Words and phrases ব্যবহার করা হয়। সেগুলো ভাল ভাবে শেখা প্রয়োজন ।
অন্যথায় অভিব্যক্তিগুলী প্রকাশ করা সম্ভব নয় ।
মনোযোগ দিয়ে বাকি অংশ দেখুন ৷
আশা করি অত্যন্ত সহজেই সেগুলী শিখতে পারবেন ।
1. is/was born: (verb) to get or have birth কোন ব্যক্তি কোন স্থানে বা সালে জন্ম গ্রহন করেছে এমন অর্থে bear verb এর always passive form is / was born ব্যবহার করা হয় ।
Context: Subject +——- –(place/year/family/parents) Example: Nazrul is a great poet. He ——in 1899.
Ans. was born
2. have to: (modal auxiliary verb) নিম্নোক্ত অর্থে have to ব্যবহৃত হয় ।
i. Advice- উপদেশ
You ———drive carefully in bad weather. Ans. have to
ii. Obligation- বাধ্যবাধকতা
You ——— switch off the light when you leave the room.
Ans. have to
iii. Irony – বিদ্রুপ You ——— knock the door whenever I go to sleep.
Ans. have to
Context: Subject +——main verb
Example: You are a student. You ——study a lot.
Ans. have to
3. had to: (modal auxiliary verb) obligation in the past কোন ব্যক্তি কোন কাজ করতে বাধ্য ছিল এমন বোঝাতে had to ব্যবহার করা হয় ।
Context: Subject +——main verb1.
Example: As you were sick, You ——take medicine.
Ans. had to
4. had better/better/best: (modal auxiliary verb) would tbe wise to
কোন কাজ করা ভাল/উচিৎ ছিল এমন বোঝাতে had better/better/best ব্যবহার করা হয়।
Context: Subject +——main verb1.
Example: The weather is rough today. You——stay home.
Ans. had better
Note: অনেক সময় have to এবং had better এর মধ্যে পাথক্য করা কঠিন হয়।
সে ক্ষেত্রে মনে রাখা দরকার have to দ্বারা প্রকাশিত হয় ”উপদেশ” বা ”বাধ্যবাকতা” যা জোরালো বক্তব্য আর had better দ্বারা প্রকাশিত হয় ”ভাল বা মন্দ” এমন মন্তব্য যা অপেক্ষাকৃত দূর্বল বক্তব্য।
5. Would rather: (modal auxiliary verb) would prefer to দুটি কাজের মধ্যে একটিকে বেছে নেয়া বোঝাতে Would rather ব্যবহার করা হয় ।
Context: Subject + ——main verb + than+verb–.
Example: The man is very miserly. He ——starve than buy food at a high cost.
Ans. would rather
6. let alone: without considering
দুটি কাজের মধ্যে একটি অপেক্ষাকৃত কঠিন।
তাই সহজ কাজটি একজন করতে না পারলে কঠিন কাজটি করতে পারবে এমনটি ভাবাই যায়না এমন বোঝাতে let alone ব্যবহার করা হয় ৷
Sentence situation: Easy task + let alone + difficult task
Example: He does not know my name ——–my address.
Ans. let alone
7. as soon as:(conjunction) at the moment that, not later than the moment when
দুটি কাজের মধ্যে একটি কাজ ঘটার সাথে সাথেই অপর কাজটি ঘটে এমন বোঝাতে as soon as ব্যবহার করা হয় ৷
Sentence situation:
1. Clause + as soon as + clause
Example: The students stood up ———- the teacher entered.
Ans.As soon as
2. As soon as + clause, clause
——— the teacher entered, the students stood up.
Ans.As soon as
8. no sooner had—: (adv +verb) immediately when or after দুটি কাজের মধ্যে একটি কাজ ঘটার সাথে সাথেই অপর কাজটি ঘটে এমন বোঝাতে no sooner had- ব্যবহার করা হয় ।
Sentence situation: No sooner had—subject + past participle +than.
Example: ——the teacher entered than the students stood up.
Ans.no sooner had
9. as if/ as though: (Conjunction) with the appearance of, apparently
কোন কাজের উপর বিদ্রুপাত্মক মন্তব্য করার জন্য as if / as though ব্যবহার করা হয়।
এর অর্থ ”যেন”
Sentence situation: 1. present tense clause + —-past1 clause.
Example: He speaks——-he knew everything.
Ans. as if/ as though
2. past 1 clause,+ as if + past3 clause.
Example: He spoke——he had invented computer.
Ans. as if/ as though
10.What if? (Conjunction) what would happen if?
এটা না হলে কি হতো?
এমন আশঙ্কা বোঝাতে What if? ব্যবহার করা হয় ৷
Sentence situation: ‒‒‒‒‒‒‒‒‒‒‒+ full clause/sentence–+
Example: Computer is used everywhere now. ——it was not invented?
Ans. What if
11. There: (introductory adverb) referring to sth/sb for the first time at/in a place
Sentence situation: ____+ verb + subject + place.
কোন স্থানে কিছুর অবস্থান বোঝাতে There ব্যবহার করা হয়।
এটি Sentence এর শুরুতে introductory adverb হিসেবে ব্যবহৃত হয় ।
There এর পর verb + subject ব্যবহার করতে হয়।
Example:—was a large tree in the field.
Ans. There
12. It: (introductory subject) to avoid infinitive in the subject position
Sentence এ subject হিসেবে infinitive এর ব্যবহার এড়াতে It ব্যবহৃত হয় ।
Sentence situation:————– + verb Example: ————is bad to gossip in the class room.
Ans. It
13. What’s—like?:
কোন অপরিচিত জিনিস কেমন তা জানার জন্য What’s —–like? ব্যবহৃত হয় ৷
Sentence situation: What’s + unknown thing +like?
Example: I have never seen a computer. What’s it like?
14. What does ——look like? কোন অপরিচিত জিনিস দেখতে কেমন তা জানার জন্য What does —–look like? ব্যবহৃত হয়।
Sentence situation: What does + unknown thing + look like?
Example: I have never seen a rocket. What does it look like?
15. But for (preposition) except for sb/sth, without sb/sth বোঝাতে ছাড়া বা ব্যতিত অর্থে But for ব্যবহার করা হয়।
Sentence situation: ——noun Example: I could not pass —–-your help.
Ans. but for
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment