Introduction to Grammar

 

What is grammar?

Grammar means a set of rules of any language. These rules help the users use the language correctly. অর্থাৎ, Grammar হচ্ছে কোন ভাষার কিছু নিয়মের সমষ্টি। এই নিয়মগুলী ভাষাকে সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য করে।

According to Cambridge Advanced Learner’s Dictionary, Grammar is “the rules about how words change their form and combine with other words to make sentences.”

অর্থাৎ, Grammar হচ্ছে words যেভাবে তাদের form পরিবর্তন করে এবং sentence তৈরীর উদ্দেশ্যে অন্যান্য words এর সাথে সমন্বিত হয়, তারই নিয়ম কানুন।

ধরা যাক, কয়েকটি ফুল দিয়ে একটি মালা তৈরী করা হলো। প্রতিটি ফুলই আলাদা। কিন্তু যখন মালা গাথা হয়, তখন একটি সুতা দিয়ে ফুলগুলীকে পরস্পর সম্পর্কযুক্ত করা হয়। একইভাবে sentence এর প্রত্যেকটি wordই আলাদা। তথাপি, তারা অন্যান্য word এর সাথে মিলে মিশে একটি sentence তৈরী করে। সে জন্য প্রয়োজনে নিজের পরিবর্তন সাধন করে এবং কিছু নিয়ম মানে। এখানে sentenceটি মালার সাথে তুলনীয়  এবং তার নিয়ম-কানুনগুলী বা Grammar সুতার সাথে তুলনীয় যা ফুলগুলী বা wordগুলীকে একত্রে ধরে রাখে, যদিও তাকে বাইরে থেকে দেখা যায়না।

প্রকৃতপক্ষে ভাষা ব্যবহারের প্রচলিত রীতিই Grammar বা ব্যকরণ। তাই কালের বিবর্তনে ভাষার রীতি পরিবর্তন হলে, Grammar ও বদলে যায়।  

আবার, Grammar দ্বারা a book of grammar rules বোঝায়। যেমনঃ

Bangla grammar, English grammar, Arabic grammar

Necessity of grammar

বিশ্বায়নের এ যুগে communication হচ্ছে যে কোন ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় । তাই নিজের ভাবনা অন্যকে বুঝিয়ে দিতে পারলেই সব কিছু ঠিক। তাহলে Grammar এর প্রয়োজন কি? আবার, একজন অশিক্ষিত ব্যক্তিও Grammar না জেনেই তো তার মাতৃভাষা ঠিক ঠাকভাবে ব্যবহার করে চলেছেন।  আরও দেখা যায় যে, Grammar না জানা অশিক্ষিত ব্যক্তির সাথে কথায় পেরে ওঠেননা অনেক Grammar জানা পন্ডিত ব্যক্তিও । তাই প্রশ্ন আসতেই পারে- “তাহলে Grammar এর প্রয়োজন কি? সংক্ষিপ্ত উত্তর - Grammar না জানলে কোন কথা সঠিক কেন, অথবা ভুল কেন, তা বলা অসম্ভব।

একজন অশিক্ষিত ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয়, ’আমি যাব।’ না বলে ’আমি যাবেন।’ বল্লে ভুল হয় কেন? তাহলে তিনি কোনটা সঠিক, তা নিশ্চয়ই বলতে পারবেন। কিন্তু কেন সঠিক বা কেন ভুল, তা তিনি বলতে পারবেননা। কারণ তিনি Grammar জানেন না।

এক কথায়, ভাষা বিশ্লেষন করতে Grammar এর দরকার হয়। অশিক্ষিত ব্যক্তিদের ভাষা বিশ্লেষণ করে বোঝার দরকার হয় না। তাই তাদের Grammar না জানলেও চলে। তথাপি তারাও Grammar বা ভাষার নিয়ম কানুন ব্যবহার করে যাচ্ছেন নিরন্তর ।

কিন্তু শিক্ষিত মানুষদের ভাষা বিশ্লেষণ করে সঠিক-বেঠিক বোঝার দরকার হয়; বোঝানোর দরকার হয়। তাই শিক্ষিত মানুষদের Grammar জানতেই হবে। শেষ কথা- Knowing grammar is a must for an educated person.



Comments

Popular posts from this blog

Parts of speech

Contents

Prepositions