Gender

 Gender- the grammatical arrangement of nouns, pronouns and adjectives into masculine , feminine and neuter types in some languages.

-Cambridge Advanced Learner’s Dictionary 

 

অর্থাৎ, gender হচ্ছে কোন কোন ভাষায় nouns, pronouns and adjectives এর masculine , feminine and neuter এই তিন ধরণের যে কোন একটি হিসেবে ব্যকরণগত ব্যবস্থাপনা বা ব্যবহার।     

Old English সকল noun কেই কোন না কোন gender হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু Middle English এ এই পদ্ধতির বিলোপ ঘটে।  

আবার Modern English এ কিছু noun এবং pronoun এর ক্ষেত্রে gender এর ব্যবহার দেখা যায়।               এ ক্ষেত্রে noun এবং pronoun এর natural sex বিবেচনা করা হয়ে থাকে। 


তাতে দেখা যায় কিছু noun এবং pronoun জন্মগতভাবে male বা masculine  কিছু noun এবং pronoun female বা feminine। আবার কিছু noun আছে sexless  । তাই তারা neuter বলে বিবেচিত হয়। ফলে আমরা ইংরেজিতে gender পাই তিন ধরণের। যথাঃ    

1. Masculine gender                                

2. Feminine gender

3. Neuter gender 

নিচে আমরা এগুলী আলোচনা করবো।   


Masculine gender

যারা জন্মগতভাবে male বা পুরুষ, তাদেরকে পুরুষ হিসেবে পৃথক বোঝাতে যে সব noun ব্যবহার করা হয়, সেসব noun ই  Masculine gender বলে বিবেচিত হয়। যেমনঃ

   Boy, man, father 

আবার এদের নাম দ্বারাও  Masculine gender বোঝানো হয়। যেমনঃ 

1. The boy is Imran

2. The man was Ibrahim

3. His father is Ismail.

 

এছাড়াও এদের জন্য ব্যবহৃত pronoun ও Masculine gender । যেমনঃ 

1. The boy is Imran. He is good.  

2. The man was Ibrahim. He came here. 

3. His father is Ismail. He works in a farm.  

আবার এই নিয়মটি মানুষ ছাড়া জীব জন্তুর ক্ষেত্রেও প্রযোজ্য হয়। যেমনঃ 

cock, bull, lion

Feminine gender  

 যারা জন্মগতভাবে female , তাদেরকে না  হিসেবে পৃথক বোঝাতে যে সব noun ব্যবহার করা হয়, সেসব noun ই  feminine gender বলে বিবেচিত হয়। যেমনঃ  

    Girl, woman, mother

আবার এদের নাম দ্বারাও feminine gender বোঝানো হয়। যেমনঃ 

1. The girl is Ishita. 2. The woman was Irina. 3. His mother is Itika

এছাড়াও এদের জন্য ব্যবহৃত pronoun ও feminine gender । যেমনঃ 

1. The girl is Ishita. She is good. 

2. The woman was Amina. She came here. 

3. His mother is Habiba. She works in a farm

 

Neuter gender

neuter-relating to a group of nouns in a particular language which have the same grammatical behaviour and which do not usually include words that refer to females or males.- Cambridge Advanced Learner’s Dictionary

অর্থাৎ, neuter হচ্ছে সে সব nouns যারা females or males বোঝায়না, বরং যাদের ব্যকরণগত আচরণ একই রকম। 

আরও বলা যায়, যারা sexless বা যাদের natural sex নেই। যেমনঃ 

Book, building, tree, freedom etc. 

এই noun এর পরিবর্তে he বা she ব্যবহার না করে it/they ব্যবহার করতে হয়। যেমনঃ 

 I bought a book. It was very interesting. 

Note: এমন কিছু noun আছে যাদের natural sex  আছে। কিন্তু বলার সময় সেটা গুরুত্ব পায় না। সে জন্য তারা gender neutral  হিসেবেই ব্যবহৃত হয়। 

তবে তাদের pronoun masculine feminine and neuter সব রকম হতে দেখা যায়। যেমনঃ    

i. When Nazrul was a child, he had to work hard. (Masculine)

ii. When Victoria was a child, she was taught economy. (Feminine)

iii. When you see a child, you should love it. (Neuter)

Gender  ব্যবহারের কতিপয় নিয়ম আলোচনা করা হলো। 


Personal pronouns

The third-person singular personal pronoun  ব্যবহার করা হয়  referent এর natural gender  অনুসারে।  তাই সাধারণ নিয়ম হচ্ছেঃ

i. he  (and him, himself, his)  ব্যবহার করতে হয়  male person or male animal  এর পরিবর্তে।   

ii. she (and her, herself, hers) ব্যবহৃত হয় female person or female animal এর পরিবর্তে। 


আবার অপ্রাণিবাচক শব্দ যেমন- country, ship, aeroplane এর পরিবর্তেও she ব্যবহৃত হয় ।

 iii. it (and itself, its) ব্যবহৃত হয় অপ্রাণিবাচক শব্দ বা   animal অথবা a child এর পরবির্তে। 


Animals

Animals নিয়মানুসারে masculine, feminine and neuter  এ তিন ধরণের gender হয়। 

1. Lower animals neuter gender-                                    A mouse was playing. Suddenly it fell down. 

2. Higher or Domestic animals এর sex জানা থাকলে তার পরিবর্তে he and she হয় । যেমনঃ

We have a cat. She is called pushy.   

3. আবার animals এর sex জানা না থাকলে sex-neutral meaning এ masculine pronoun ব্যবহৃত হয়। যেমনঃ 

There was an ant. He lived alone beside a lake. 


4. personification  অর্থাৎ  মানুষ নয় এমন কিছুকে যদি human attributes দেয়া হয়, তবে সে ক্ষেত্রেও  animate pronouns he and she ব্যবহৃত হয়। যেমনঃ

A widow bird sat mourning for her love.


Ships and countries

ships, countries  and oceans এর পরিবর্তে she  ব্যবহৃত হয়। এটি একটি প্রচলিত রীতি। কিন্তু Modern English এ এ রীতিও বিলুপ্তির পথে। এদের পরিবর্তে এখন it ব্যবহৃত হয়। যেমনঃ

Bangladesh own its independent in 1971.


Other pronouns

অন্যান্য কিছু  pronoun আছে যারা male/female distinction এর আওতাভূক্ত না। যেমনঃ

which and what দ্বারা মানুষ ছাড়া অন্যান্য প্রাণি বা কোন বস্তুকে বোঝানো হয়। তাই এদের ক্ষেত্রে male/female distinction প্রযোজ্য নয়। 

কিন্তু ‘ who' এর ক্ষেত্রে তার antecedent এর gender বিবেচ্য হয়। যেমনঃ

i. This is the boy who lost his bag. 

ii. This is the girl who lost her bag.

 

Gender neutrality in English

Gender শেখার পাশাপাশি মনে রাখতে হবে যে, English language  ধিরে ধিরে Gender neutrality এর দিকে ধাবিত হচ্ছে। ফলে  Gender এর প্রচলিত রীতি থেকে English language ক্রমেই বের হয়ে আসছে। তারই অংশ হিসেবে নিম্নোক্ত নিয়মগুলীর প্রচলন শুরু হয়েছে।


1. Change of terms:

    

Masculine/Feminine -    Gender neutral

     stewardess                 flight attendant

     fireman                      fire fighter

     mailman                    mail carrier

2.  Avoidance of gender-specific job titles, or caution in their use;

3.  Avoidance of the use of man and mankind to refer to humans in general;

Man lives in society.

  4.  Avoidance of the use of he, him and his when referring to a person of unspecified sex.

One should do one's duty.

 



Comments

Popular posts from this blog

Parts of speech

Contents

Prepositions