Use of ‘an’

 an অর্থ একটি। এটি একটি সংখ্যাবাচক article।

যে noun দ্বারা singular বা একটি মাত্র বুঝায় তার আগে an ব্যবহার করতে হয়।

তবে এক বুঝালেই যে কোন noun এর আগে an ব্যবহার করা যাবেনা।

‘an’ ব্যবহারের জন্য নিম্নোক্ত শর্ত গুলী পুরণ করতে হবে। যথাঃ

Noun টিকেঃ

1.countable বা গণনাযোগ্য হতে হবে।

2. singular বা এক বচন হতে হবে।

3. general বা অনির্দিষ্ট অথবা পূর্বে অনুল্লেখিত হতে হবে। এবং

4. gap এর ঠিক পরের শব্দটি vowel দ্বারা শুরু হতে হবে।

অতএব, যে situation উপরের শর্তগুলী পূরণ করে, সে situation এ আমরা an ব্যবহার করতে পারি। যেমনঃ

(a) I have an uncle. (b) He is an educated man. (c) He has an extra ordinary quality.

এ sentence গুলী বিশ্লেষণ করলে দেখা যাবে যে, প্রত্যেকটি situationই উপরের সব কয়টি শর্ত পূরণ করেছে ।

কিন্তু কোন ক্ষেত্রে যদি এ চারটি শর্তের যে কোন একটি অপূরণীয় হয়, সেক্ষেত্রে article ও পাল্টে যেতে বাধ্য। যেমনঃ

1. nounটি countable না হলে সংখ্যাবাচক article ব্যবহার করার কোন সুযোগ নেই।

2. noun টি singular বা এক বচন না হলে ‘একটি’ সংখ্যা বোধক article ব্যবহার করার কোন সুযোগ নেই।

কারণ plural nounঅনির্দিষ্ট হলে তার জন্য কোন article ব্যবহৃত হবেনা। 

3. noun টি general বা অনির্দিষ্ট না হলে অনির্দিষ্টতাবাচক article ব্যবহার করার কোন সুযোগ নেই। সে ক্ষেত্রে the ব্যবহৃত হবে।

4. gap এর ঠিক পরের শব্দটি vowel  দ্বারা শুরু না হলে an ব্যবহার করার কোন সুযোগ নেই।

সে ক্ষেত্রে a ব্যবহৃত হবে।

ব্যতিক্রমঃ

1. gap এর পরের শব্দটি consonant  দ্বারা শুরু হয়েও তার আগে an হতে পারে যদি h এর উচ্চারণ লুপ্ত হয়।

যেমনঃ an honourable person, an honest man 

2. gap এর পরের শব্দটি consonant  দ্বারা শুরু হয়েও তার আগে an হতে পারে যদি শব্দটি F, H, L, M, N, R, S,  এই সাতটি consonant দ্বারা শুরু কোন abbreviation বা শব্দসংক্ষেপ হয়।

কারণ শব্দ সংক্ষেপ পড়ার সময় এদের নাম উচ্চারণ করতে হয় যার শুরু vowel দিয়ে।

যেমনঃ  an FRCS, an HSC candidate, an LLB, an MA, an NGO,  an RDO, an SSC candidate

Note: আর a বা an ব্যবহারের ব্যাপারে মূল বিষয় হচ্ছে উচ্চারণ।

কোন শব্দ উচ্চারণে consonant sound আসলে তার আগে a লিখতে হয়।

আবার vowel sound আসলে তার আগে an লিখতে হয়।

a এবং an এর মধ্যে পার্থক্যঃ
Group and meaning এর বিবেচনায় a এবং an এর মধ্যে কোন পার্থক্য নেই।

আবার ব্যবহারের জন্য শর্ত সমূহের মধ্যে ৩টি শর্ত একই।

শুধু মাত্র ৪ নং শর্তটির ক্ষেত্রে ভিন্নতা রয়েছে।

আর এ ভিন্নতা একটি বিশেষ কারণে। তা হলো পরের শব্দটির vowel sound এর সাথে মিশে যাওয়া ।

অর্থাৎ, a একটি vowel sound এবং এর পর যদি আবারও vowel sound আসে, তবে পরবর্তি vowel sound এর সাথে a মিলে মিশে একাকার হয়ে যায়।

ফলে a এর সাথে vowel sound এর কোন পার্থক্য বোধ করা কষ্ট সাধ্য হয়ে পড়ে।  

তাই a এর সাথে একটি consonant sound   ‘n’ যোগ করলে এই সমস্যার সমাধান সম্ভব।

নিচের example গুলো pronounce করলেই বিষয়টি আরও পরিষ্কার হবে।

1. a apple, an apple

2. a educated man, an educated man

3. a ill person, an ill person

4. a ordinary girl, an ordinary girl

5. a ugly bird, an ugly bird 

এর পর শিখুন Use of ‘the’

Comments

Popular posts from this blog

Parts of speech

Contents

Prepositions