Use of ‘a’:

  Use of ‘a’:

a অর্থ একটি। এটি একটি সংখ্যাবাচক article।

যে noun দ্বারা singular বা একটি মাত্র বুঝায় তার আগে a ব্যবহার করতে হয়।

তবে এক বুঝালেই যে কোন noun এর আগে a ব্যবহার করা যাবেনা।

‘a’ ব্যবহারের জন্য নিম্নোক্ত শর্ত গুলী পুরণ করতে হবে। যথাঃ

Noun টিকেঃ

1.countable বা গণনাযোগ্য হতে হবে।হতে হবে।

2. singular বা এক বচন হতে হবে।

3. general বা অনির্দিষ্ট অথবা পূর্বে অনুল্লেখিত হতে হবে। এবং

4. gap এর ঠিক পরের শব্দটি consonant দ্বারা শুরু হতে হবে।

অতএব, যে situation উপরের শর্তগুলী পূরণ করে, সে situation এ আমরা ‘a‘ ব্যবহার করতে পারি। যেমনঃ

(a) I have a friend. (b) He is good student. (c) His father is a very famous person.

এ sentence গুলী বিশ্লেষণ করলে দেখা যাবে যে, প্রত্যেকটি situationই উপরের সব কয়টি শর্ত পূরণ করেছে ।

কিন্তু কোন ক্ষেত্রে যদি এ চারটি শর্তের যে কোন একটি অপূরণীয় হয়, সেক্ষেত্রে article ও পাল্টে যেতে বাধ্য। যেমনঃ

১। nounটি countable না হলে সংখ্যাবাচক article ব্যবহার করার কোন সুযোগ নেই। 

২। noun টি singularবা এক বচন না হলে ‘একটি’ সংখ্যা বোধক article ব্যবহার করার কোন সুযোগ নেই।

কারণ plural nounঅনির্দিষ্ট হলে তার জন্য কোন article ব্যবহৃত হবেনা। 

৩। noun টি general বা অনির্দিষ্ট না হলে অনির্দিষ্টতাবাচক article ব্যবহার করার কোন সুযোগ নেই। সে ক্ষেত্রে the ব্যবহৃত হবে।

৪। gap এর ঠিক পরের শব্দটি consonant  দ্বারা শুরু না হলে a ব্যবহার করার কোন সুযোগ নেই। সে ক্ষেত্রে an ব্যবহৃত হবে।

ব্যতিক্রমঃ article এর পরের শব্দটি vowel দ্বারা শুরু হয়েও তার আগে a হতে পারে যদি

(a) ‘U’/eu এর উচ্চারণ ‘ইউ’ হয়। যেমনঃ  a university, a unique mosque etc. 

(b) ‘O’এর উচ্চারণ ‘ ওয়া’ হয়। যেমনঃ a one eyed man. 

এর পর শিখুন Use of an

Comments

Popular posts from this blog

Parts of speech

Contents

Prepositions