Speech
Speech অর্থ কথা । মানুষ একা একা কথা বলেনা;অন্য কারো সাথে কথা বলে । আর দুই বা ততোধিক লোকের মধ্যে যে কথা হয়, তাকে বলে কথোপকথন।
তাই Speech শব্দের Grammatical meaning হচ্ছে কথোপকথন। Speech কে “Narration” ও বলে যার অর্থ বর্ণনা।
এখন প্রশ্ন হলো ‘speech’ তাহলে কিসের বর্ণনা? এক কথায় উত্তর ‘কথোপকথনের এর বর্ণনা।
অর্থাৎ গল্পে অথবা Novel and Storyতে characters এর মধ্যে যে কথা হয়, Writer/Narrator তারই বর্ণনা করে থাকেন speech এর মাধ্যমে। আর এ কাজটি করতে তিনি আশ্রয় নেন দুটি পদ্ধতির। যথাঃ 1. Direct speech 2. Indirect speech
Direct speech
Direct speech হলো বক্তার অপরিবর্তিত কথা । Writer/Narrator বক্তার কথায় কোন পরিবর্তন না করে যদি হুবহু তার মতো করে বলে, তবে তা হবে Direct speech ।
Direct speech Quotation mark বা inverted comma ( ” ”) এর মধ্যে লিখতে হয় । যেমনঃ Jony said to Selim, ” You should study regularly.”
একটু খেয়াল করলেই দেখা যাবে যে, এই Speechটিতে দৃশ্যমান দুজন ব্যক্তি আছেঃ (a) Speaker- Jony (b) Listener – Selim
এবং অদৃশ্যমান একজন Reporter রয়েছে যে Jony ও Selim এর মধ্যকার এ Speechটি শুনেছে এবং Audienceদের কাছে কথাটি অবিকল Jony’র মতো করে Narrate করেছে।
তাই এটি একটি Direct speech। এর সাথে সাধারণতঃ একটি Report থাকে যা আসলে Writer/Narrator এর কথা।
Writer/Narrator এই Report দ্বারা কে কাকে বলেছে, Audience কে তাই বুঝিয়ে দেয়। যেমনঃ Jony said to Selim, ” You should study regularly.”
Speech Jony said to Selim অংশটুকু Report এবং এর মাধ্যমেই আমরা Speaker- Jony ও Listener- Selim সম্পর্কে জানতে পারি I
Direct Speech এ assertive, interrogative, imperative, exclamatory এবং optative যে কোন ধরনের sentence থাকতে পারে।
এমনকি স্বাভাবিক কথোপকথনের মতো short expression ও থাকতে পারে। যেমনঃ Rupa said to him, “What’s your name?” “Jamal, ” replied the boy.
এখানে Rupa “What is” না বলে “What’s” বলেছে । আবার জবাবে অন্যজন “My name is Jamal.” না বলে শুধু “Jamal” বলেছে।
যা হোক, Direct Speech এ দুটি অংশ থাকে। inverted comma (“ ”) এর ভেতরের অংশটিকে বলে Reported Speech আর বাইরের অংশ কে বলে Reporting verb Rupa said to him, “What’s your name?”
Indirect speech
Indirect speech হলো বক্তার পরিবর্তিত কথা। Writer/Narrator বক্তার কথার অর্থ ঠিক রেখে যদি নিজের মতো করে বলে, তবে তা হবে Indirect speech |
Indirect speech Quotation mark বা inverted comma (“ ”) এর মধ্যে লিখতে হয়না ।যেমনঃ Jony said to Selim, “ Study regularly.” (Direct)
Jony advised Selim to study regularly. (Indirect)
এই Speechটিতে Jony যা যেভাবে বলেছে, writer/Narrator তা সেভাবে না বলে অন্যভাবে বলেছে।
তবে সে শুধু Direct Speech এর অর্থ ঠিক রেখেছে।
Indirect speech এ একমাত্র assertive sentence থাকতে পারে এবং report টি speech এর সাথে সমন্বিত হয়।
এছাড়াও Indirect speech এ স্বাভাবিক কথোপকথনের মতো short expression থাকলে তা extend করে লিখতে হয়। যেমনঃ Direct: Rupa said him, “What’s your name?” “ Jamal, ” replied the boy.
Indirect: Rupa asked the boy what his name was. The boy replied that his name was Jamal.
যদিও Direct Speech এ “What’s your name?” লেখা হয়েছে, Indirect speech এ তা পূর্ণ করে লেখা হয়েছে।
আবার অন্যজনের জবাব শুধু “ Jamal,” কেও extend করে লেখা হয়েছে।
Changing Speech
Speech change করতে অনেক বেশি সতর্কতা ও মনোযোগ দরকার হয়।
তাই স্বল্প দক্ষ শিক্ষার্থীরা Speech change করতে গিয়ে বেশ ভুল করে ।
তবে একটু সচেতন হলেই ভুলের সংখ্যা কমিয়ে আনা সম্ভব।
আর সে জন্যে শিক্ষার্থীকে কতিপয় বিষয়ের দিকে নজর রাখতে হয়, যে বিষয়গুলী পরিবর্তন করলেই Speech change হয়ে যায়।
এ ছাড়াও প্রতিটি word যাচাই করে দেখা উচিৎ যে, তাতে কোন পরিবর্তনীয় বিষয় আছে কিনা।
নিচে পরিবর্তনীয় বিষয়গুলীর একটি তালিকা দেওয়া হলোঃ
1. Reporting verb
2. Person
3. Sentence type
4. Tense
5. Adverbs
6. Verbs
7. Others
1. Tense পরিবর্তন
Tense এর কোন পরিবর্তন হবে কিনা তা নির্ভর করে Reporting verb এর উপর।
এর Tense শুধু মাত্র past হলে, reported speech এর tense পরিবর্তন করতে হবে।
অন্যথায় tense পরিবর্তন করতে হবেনা। নিচে নিয়মটি দেখানো হলো ।
Reporting verb Tense change Past ____________________√
Present ________________ ×
Future__ ________________×
যখন দেখা গেল যে, Tense প `]রিবর্তন করতে হবে, তখন কোন Tense কিসে পরিবর্তন করতে হবে, তা আগেভাগেই হিসাব করে নেয়া উচিৎ।
কাজটি সহজ। নিচে ছকের মাধ্যমে বিষয়টি দেখানো হলো ৷
| From | To |
| 1. Present indefinite | 1. Past indefinite |
| 2. Present continuous | 2. Past continuous |
| 3. Present perfect | 3. Past perfect |
| 4. Present perfect continuous | 4. Past perfect continuous |
| 5. Past indefinite | 5. Past perfect |
| 6. Past continuous | 6. Past perfect continuous |
| 7. Past perfect | 7. × |
| 8. Past perfect continuous | 8. × |
| 9. Any future tense | 9. Subject + would+——– |
2. Person পরিবর্তন
Person পরিবর্তন ও সহজ কাজ। reporting verb এর person এর সাথে reported speech এর person মিলিয়ে লিখতে হয়।
অন্যথায় listener / reader কার কথা কোনটি তা ঠিক মতো বুঝতে পারেনা। নিয়মটি হলোঃ
Reported speech Reporting verb
1st person ______ Subject এর person
2nd person _____ obj এর person
3rd person__________________×
3. Sentence type পরিবর্তন
Indirect speech করার জন্য sentence type এর পরিবর্তন করতে হয়।
এর প্রধান বিষয়টি হলো এই যে, direct speech এর RV এবং RS একটি connective দ্বারা যুক্ত হয়ে Assertive sentence হয়।
নিয়মটি ছকের মাধ্যমে সহজে দেখানো যায় ৷
| Sentence type (DS) | connectives | Sentence type (IS) | |
| Assertive | that | Assertive | Complex |
| Exclamatory | that | Assertive | Complex |
| Optative | that | Assertive | Complex |
| Interrogative | Wh/if | Assertive | Complex |
| Imperative | to | Assertive | simple |
Examples:
1. She said to me, “I don’t like village.” She told me that she did not like village.
2. I said, “ How nice the day is!” I exclaimed with joy that the day was very nice.
3. The old man said, “May you live long.” The old man prayed that I might live long.
4. I said to her, “Why don’t you like village?” I asked her why she did not like village.
5. She said to me, “Keep silent.” She told me to keep silent.
4.Reporting verb and connectives
Indirect speech এ reporting verb এর কিছু পরিবর্তন করে connectives যোগ করতে হয় ।
অন্যথায় বক্তার কথার mode (statement, question etc.) বোঝা যায়না।
আর এ পরিবর্তনগুলি নির্ভর করে direct speech এর sentence pattern এর উপর। নিয়মগুলি নিন্মরুপঃ
Sentence RV + connective
Assertive – say/tell + obj +that
Exclamatory –exclaim with joy/sorrow + that
Optative —- pray/wish + that
Interrogative —ask + obj +if/wh word
Imperative : i. advice –advise + obj +to + verb —-. Direct: The teacher said to Moni, ” Study regularly.” Indirect: The teacher advised Moni to Study regularly.
ii. Order —— order +obj + to+verb—-. Direct: The officer said to the junior, ” Hurry up.” Indirect: The officer ordered the junior to hurry up.
iii. Request — request +obj + to+verb—-. Direct: I said to her, ” please give me a glass of water.” Indirect: I requested her to give me a glass of water.” iv. Suggestion — suggest +obj +to+verb—. Direct: The doctor said to me,” Take exercise regularly.” Indirect: The doctor suggested me to take exercise regularly.
v. Proposal —– propose + obj + to+verb—-. Direct: I said to them, “Let’s go out.” Indirect: I proposed them to go out.
vi. Forbidding ——tell/advise + obj + not/never+ to+verb—-. Direct: The doctor said to me,” Never take rich foods.” Indirect: The doctor told/advised me never to take rich foods.
NB: Note এ Reporting verb গুলির base form দেখানো হয়েছে। Direct speech এ এগুলির যে tense form থাকবে, indirect speech এ সেই tense form হবে। যেমনঃ Direct: My teacher said to me, “Study regularly.” Indirect : My teacher advised me to study regularly.
5. Adverbs and determiners
সাধারণতঃ নিকট প্রকাশক adverb of time/place কে দূর প্রকাশক adverb of time/place এ রপান্ডুর করতে হয়। ছকের মাধ্যমে নিয়মটি দেখানো হলো :
| Direct speech | Indirect speech |
| Today | That day |
| Yesterday | The previous day |
| Tomorrow | The next/following day |
| Last—— | The previous—– |
| Next —– | The following——- |
| To night | That night |
| Now | Then |
| Here | There |
| Hither | Thither |
| Thus | So |
| Ago | Before |
| This + time | That + time |
| These + time | Those + time |
| This/ (determiner) | The |
| That(determiner) | The |
| These (determiner) | The |
6. Verbs
| Direct speech | Indirect speech |
| Will | Would |
| Shall | Would |
| Can | Could |
| Must | Had to |
| May | Might |
| Could | No change |
| Should | No change |
| Would | No change |
| Might | No change |
| Ought to | No change |
| Had better | No change |
| Had rather | No change |
| Would rather | No change |
| Would be | No change |
| It is time | No change |
| It is high time | No change |
| Wish | No change |
7. Others
Indirect speech-এ উপরোক্ত বিষয়গুলি ছাড়াও আরও কিছু বিষয় পরিবর্তন করতে হয়। নিচে সেগুলি দেখানো হলো ।
Direct Indirect
Sir : respectfully/with respect/humbly/politely
vocative: i. friend, sister, brother etc.————- Address + obj + as + vocative ii. name – Jony, Mitu etc —————- reporting verb +name
well, ok, I see, you see, all right ——– avoided
By Allah/God/love/Jove —–Swear by Allah/God/love/Jove + that
Good morning —- wish +obj + Good morning
Good — bide +obj + Good ———-
who does not —– everyone
Thank you ——- thank + obj
Changing passage Narration
Passage narration change করা অনেক ছাত্র-ছাত্রীর কাছে কঠিন মনে হয়।
কিন্তু বাড়বে তা sentence narration এর মতোই।
আর পার্থক্য থাকলেও তা অতি সামান্য।
দক্ষতার সাথে Passage narration change করতে হলে প্রথমেই পুরো Passage টি মনোযোগ সহকারে পড়ে সংশ্লিষ্ট speech এর speaker ও listener চিনে নিতে হয়।
তার পর পরিবর্তনীয় সকল বিষয়ের প্রতি নজর রেখে প্রত্যেক speech-এর জন্য একবার করে নিচের sentence pattern অনুসরণ করলেই Passage narration change করা সহজ হয়ে যাবেঃ
Subj+verb + (obj) + connective + Subj + verb +–---
এই pattern এ speaker হবে Reporting verb এর Subj এবং listener হবে Reporting verb এর object.
: Firoz said to Belal, “I went to your home yesterday.” “When did you go?” said Belal. “I went in the after noon,” said he.
উপরের Passage টিতে মোট তিনটি speech ও দুজন character আছে। যথাঃ
1. Firoz said to Belal, “I went to meet you yesterday.” S-Firoz- L-Belal
2. “When did you go?” said Belal. S- Belal L-Firoz
3. “I went in the after noon,” said he. S-Firoz L-Belal
এই speech গুলির প্রত্যেকটির জন্য একবার করে উপরের sentence patternটি ব্যবহার করলে indirect speech-হবে
Firoz told Belal that he had gone to meet him (B) the previous day. Belal asked him when he had gone. Firoz replied that he had gone in the afternoon.
তবে একই speaker যদি একই সাথে একাধিক speech বলে তবে, প্রথম speech-এর পর Reporting verb আর না লিখলেও হয়। যেমনঃ
I said to the boy, “Where is your father? I have come here to meet him.’ Indirect: I asked the boy where his father was. I had gone there to meet him.
Remember:
1. একই বক্তা যদি একাধিক speech একসাথে বলে তবে, Reporting verb এর আগে also, again, Further etc/ and added that লিখতে হয়।
2. একই বক্তা যদি একাধিক ভিন্ন ধরণের speech একসাথে বলে তবে, প্রত্যেক speech এর ভিন্ন Reporting verb and দ্বারা যোগ করতে হয়। যেমনঃ
He said to her, “How are you? I have not met you for long years. Indirect: He asked her how she was and told that he had not met her for long years.
3. Short expression extend করে লিখতে হয়। যেমনঃ He said to the boy, “What’s your name?” “Hasib,” replied the boy. Indirect: He asked the boy what his name was. The boy replied that his name was Hasib.
4. Yes/No এর পরিবর্তে reply in the affirmative/negative না লিখে আধুনিক ইংরেজির নিয়ম অনুসারে expressionটি extend করে লেখা উচিত।
5. অনেক সময় Reporting verb এর সাথে non-speech action থাকে। এগুলি অপরিবর্তিতভাবে Reporting verb এর আগে লিখে দিতে হয়। যেমন : “Follow my example,” she said as we shook hands “and never eat more than one thing for luncheon.” Indirect: As we shook hands, she told me to follow her example and never to eat more than one thing for luncheon.
Practice
Change into indirect speech:
1. “Why have you come to our house in the early morning? Any problem?” said Shimul.“I’m going to celebrate my 16th birth day on that day,” said Shima.“What a happy news!”“I’ll be very happy if you join the party in the evening.”“Surely, I’ll attend the party much before the programme. May it be a grand success.”
2. The director allowed a pause and suddenly screamed, “Tiger, Tiger.” “Where?” Jagu asked involuntarily in a stentorian voice, looking around in panic: he made a move to spring forward.The director cried, “Idiot! I told you not to move out of this mark. Get back and stay there.”
3. “How shall I treat you?” Alexander asked Puru. “ You must treat me in the same way as one king treats another,” replied Puru boldly.
4.Once I asked a little girl what her mother’s name was. She replied that she could remember her mother’s name but she would not tell me that. She added that she did not tell her mother’s name to anyone whom she did not know. I exclaimed with admiration that she was a very clever girl.
Comments
Post a Comment