Specificity
নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা
articles ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা এই দুটি বিষয় শিক্ষার্থীদের জন্য বেশ বড় একটি সমস্যার সৃষ্টি করে।
কারণ a/an নাকি the ব্যবহার করতে হবে তা নির্ভর করে নির্দিষ্টতা ও অনির্দিষ্টতার উপর।
অর্থাৎ, noun টি অনির্দিষ্ট হলে তার জন্য a/an এবং নির্দিষ্ট হলে তার জন্য the ব্যবহার করতে হয়।
তাই নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা বুঝতে ভুল হলে articles ব্যবহারে ভুল হতে বাধ্য।
সে জন্য আমরা নিচে এ দুটি বিষয়ে বিস্তারিত ধারণা নেয়ার চেষ্টা করব।
এর মূল সুত্র হলো এই যে, বক্তা যে noun টির কথা বলছে, তা যদি শ্রতা চিনতে পারে তবে উক্ত noun টি নির্দিষ্ট।
কিন্তু তা যদি শ্রতা চিনতে না পারে, তবে উক্ত noun টি অনির্দিষ্ট। যেমনঃ
I met a man. The man was tall.
এখানে প্রথম sentence এ man noun টি অনির্দিষ্ট।
কারণ এখানে বক্তা man দ্বারা কার কথা বলছে, তা শ্রতার পক্ষে বোঝা সম্ভব নয়।
কিন্তু দ্বিতীয় sentence এ man noun টি নির্দিষ্ট।
কারণ এখানে শ্রতা সহজেই বুঝতে পারছে যে, এই man আসলে আগের sentence এ বলা man ।
আবার অনেক সময় বক্তা নিজেও তার বক্তব্যে উল্লেখিত noun টিকে চিনতে সক্ষম হয়না।
যেমনঃ উপরের উদাহরণের প্রথম sentence এর man কে বক্তা নিজেও চেনেনা।
সে তাকে চিনলে man না বলে উক্ত ব্যক্তির নাম উল্লেখ করত।
এই মূল সুত্রের আলোকে নিচের point গুলী বিবেচনা করা যায়।
- কোন passage এ প্রথমবার উল্লেখিত কোন noun অনির্দিষ্ট হতে পারে। কিন্তু পরবর্তীতে তা আবার উল্লেখ করলে নির্দিষ্ট হয়। যেমনঃ I met a man. The man was tall.
- কোন noun এর সংখ্যা যদি এক হয়, তবে তা নির্দিষ্ট। যেমনঃ the sun, the president, the head master.
- কোন noun এর পর of phrase বা of + noun থাকলে তা নির্দিষ্ট হতে পারে। যেমনঃ The field of our college is large.
4. কোন noun এর আগে identifying adjective থাকলে তা নির্দিষ্ট হয়। যেমনঃ The blue shirt is mine.
5. কোন noun এর আগে superlative adjective থাকলে তা নির্দিষ্ট হয়। যেমনঃ The tallest boy is Shumon.
6. কোন noun এর পর prepositional phrase-preposition + noun থাকলে তা নির্দিষ্ট হয়। যেমনঃ The boy on the road is Hasan.
7. কোন noun এর পর participle phrase থাকলে তা নির্দিষ্ট হয়। যেমনঃ The boy having gray eyes is Jerry.
8. first, last ইত্যাদি যুক্ত noun নিদির্ষ্ট হয়। যেমনঃ Riaz is the first boy in the class.
9. জাতি/শ্রেণীবাচক noun নির্দিষ্ট হয়। যেমনঃ the British, the Indian, The poor etc.
10. নদি, সাগর. ধর্ম গ্রন্থ, পত্র-পত্রিকা ইত্যাদিকে নির্দিষ্ট ধরা হয়। যেমনঃthe Thames, the Atlantic, the Quran, the Economist etc magazine
আরও শিখতে হবে Omission of articles
Comments
Post a Comment