Present tense
সাধারণ অর্থে present tense হলো আমাদের সাথে প্রতি মুহুর্তে চলমান সময়। অর্থাৎ আমরা যখন যে সময়ের মধ্যে অবস্থান করি তখন সেই সময়ই present tense । যেমনঃ I am writing now.
আবার একই দিনের মধ্যে সকাল থেকে এখন পর্যন্ড সময়ও present tense । যেমনঃ He has come today.
এছাড়াও জীবনে যা নিত্য বর্তমান তাও present tense যদি তা পৃথিবী শুরুর দিন থেকেও হয়। যেমনঃ Man lives in the society from time immemorial.
আবার যে কাজ কোন একটি সময় থেকে নিরবচ্ছিন্নভাবে এখনও চলছে, তা present tense । যেমনঃ We have been working here for 14 years.
উপরোক্ত নিয়মে বিচার বিশ্লেষণ করলে present tense কে সঠিকভাবে চেনা যায়। এখন আমরা present tense এর sub class গুলী আলোচনা করবো।
Present indefinite tense i. Definition: বর্তমানের অনির্দিষ্ট সময়। অপর নাম- simple present tense
ii.Scope: দৈনন্দিন কাজ, বর্তমান অভ্যাস, প্রাকৃতিক সত্য, নিত্য বিষয় বা ঘটনা
iii. Indication: usually, generally, now, everyday, always বা দৈনন্দিন কাজ
iv. Verb form: S + v1 (s/es – 3rd person singular) S+v1(s/es—-)/ (don’t) v1 + ——-. Examples: a. I work in a multinational company. b. I walk every day in the morning. c. Honey tastes sweet. d. Don’t go there.
Present Continuous tense
i. Definition: এই মুহুর্তে যে কাজ চলছে।যেমনঃ They are walking now.
ii.Scope: এখন চলছে এমন কাজ, নিকটবর্তি ভবিষ্যতের পরিকল্পনা
iii. Indication : now, at this moment বা এখন চলছে এমন কাজ
iv. Verb form: S + am/is/are + v1+ing+——-
v. Examples: a. I am writing now. b. He is going to start a new business.
Present Perfect tense
i.Definition: এইমাত্র বা কিছুক্ষণ আগে সমাপ্ত কোন কাজ, সাম্প্রতিক সময়ে ঘটেছে এমন কাজ
ii.Scope: এইমাত্র বা কিছুক্ষণ আগে সমাপ্ত কোন কাজ, সাম্প্রতিক সময়ে ঘটেছে এমন কাজ
iii. Indication: already, recently, yet, just, just now বা কিছুক্ষণ আগে অথবা সাম্প্রতিক সময়ে ঘটা কাজ
iv. Verb form: S + has/have + (indication) v3 +—.
v. Examples: a. I have already finished the work. b. He has bought a new car recently.
Present Perfect Continuous tense.
i. Definition : এখন থেকে আগে শুরু হয়ে যে কাজ এখনও চলছে।
ii.Scope: দীর্ঘ সময় ধরে চলতে থাকা কাজ ।
iii. Indication: for + duration of time, since + beginning time
iv. Verb form: S + have/has + been + v1 + ing
v. Examples: a. She has been reading for two hours. b. They have been working since morning.
NB: tense sequence- Future →Present continuous→present perfect→past
Comments
Post a Comment