Phrases and their meanings
Phrases
দুই বা তার বেশি শব্দ একত্রিত হয়ে Phrase গঠন করে।
এর অর্থ বোঝার জন্য Phrase টির মধ্যে যে কয়টি word থাকে সবগুলীকে একসাথে একটা unit হিসেবে বুঝতে হবে।
প্রতিটি শব্দকে আলাদা করে বুঝলে অর্থ ভুল হবে । যেমনঃ
look for- look-তাকানো, for-জন্যে – ভুল, look for- খোজ করা- সঠিক
In the morning – In- মধ্যে, the – টি morning – সকাল – ভুল, In the morning- সকালে – সঠিক
ইংরেজিতে বেশ কয়েক প্রকার Phrase আছে। এই Phrase গুলো বোঝার জন্য আমরা সম্ভাব্য কিছু অর্থের ধারণা দেয়ার চেষ্টা করব।
Noun phrase
Noun phrase নিম্নোক্ত উপায়ে গঠিত হয় এবং গঠন ভেদে তাদের তথ্য ভিন্ন হয় । যেমনঃ
Determiner + noun– সংখ্যা বাচক শব্দ বা একটি/কম/অল্প/অনেক/কিছু ইত্যাদি + a boy- একটি বালক
(Determiner) + adjective + noun – (সংখ্যা বাচক শব্দ বা একটি/কম/অল্প/অনেক/কিছু ইত্যাদি) গুনবাচক শব্দ + nounটির অর্থ।
যেমনঃ an honorable person – একজন ধনী ব্যক্তি rich people – ধনী ব্যক্তিরা/গন
Noun + and/or + noun – প্রথম noun এর অর্থ + ও, এবং/ বা,অথবা + দ্বিতীয় noun এর অর্থ । যেমনঃ
Love and friendship -ভালোবাসা ও বন্ধুত্ব
Boys or girls -ছেলে অথবা মেয়েরা
Determiner + noun + preposition + noun – দ্বিতীয় noun এর অর্থ+ preposition এর সম্ভাব্য অর্থ + প্রথম Noun এর অর্থ ।
যেমনঃ the name of my village – আমার গ্রামের নাম,
the boy on the roof – ছাদের উপরের ছেলেটি
Adjective phrase
adjective phrase নিম্নোক্ত উপায়ে গঠিত হয় এবং গঠন ভেদে তাদের তথ্য ভিন্ন হয় । যেমনঃ
i. Verb + ing + —– – Verb + ing এর পরের অংশ + াে বা া যুক্ত ক্রিয়াপদ । যেমনঃ
The man standing at the door – দরজায় দাড়ানো লোকটি,
a man walking through the road – রাস্তায় হাটা লোকটি
ii. Preposition + noun – noun এর অর্থ + ,ে য় বা তে যেমনঃ
in the field – মাঠে,
in Dhaka – ঢাকায়
iii. Adverb + adjective – Adverb এর অর্থ + adjective এর অর্থ – very large – খুব বড়
iv. Verb3 + ——- ক্রিয়া পদের বিশেষণ রুপ-
The shirt bought yesterday is nice.- গতকাল ক্রীত
Verb phrase
verb phrase নিম্নোক্ত উপায়ে গঠিত হয় এবং গঠন ভেদে তাদের অর্থ ভিন্ন হয় । যেমনঃ
main verb +—- verb এর tense অনুসারে সাধারণ অর্থ – I walk. – আমি হাটি I walked.-আমি হাটলাম।
Helping verb + main verb – present, past and future এর পরিস্থিতি ভেদে অর্থ –
They are working now. – কাজ করছে,
They will work.- কাজ করবে
3. Verb + particle – বিশেষ অর্থ –
I look for a new day. খোজ করা,
You look like my brother.- মতো দেখতে
Adverbial phrase
adverbial phrase নিম্নোক্ত উপায়ে গঠিত হয় এবং গঠন ভেদে তাদের অর্থ ভিন্ন হয় । যেমনঃ
Preposition + noun (place/time) –
He was working in the field– মাঠে,
at noon. – দুপুরে
Preposition + verb + ing –
I was waiting here for meeting you. –তোমার সাথে সাক্ষাৎ করতে
Adverb + adverb – Things are changing very rapidly.- খুব দ্রুত
Prepositional phrase
prepositional phrase নিম্নোক্ত উপায়ে গঠিত হয় এবং গঠন ভেদে তাদের অর্থ ভিন্ন হয় । যেমনঃ
Preposition + noun –
She studies in the arts group. – মানবিক বিভাগে
Phrase preposition
phrase preposition নিম্নোক্ত উপায়ে গঠিত হয় এবং সাধারণত মাঝখানের Noun টির উপর ভিত্তি করে অর্থ হয় । যেমনঃ
Preposition + noun + preposition –
instead of- বদলে,
for the sake of – জন্যে,
in front of – সামনে
Infinitive phrase
infinitive phrase এর গঠন হচ্ছে-To + verb1 + ——–
এবং verb এর উপর ভিত্তি করে এদের অর্থ হয় ।
এ ক্ষেত্রে verb এর পরের অংশ +verb এর অর্থ + তে – যেমনঃ
verb – to catch fish – মাছ ধরতে, to play football– ফুটবল খেলতে
Participle phrase
participle phrase নিম্নোক্ত উপায়ে গঠিত হয় এবং গঠন ভেদে তাদের অর্থ ভিন্ন হয় । যেমনঃ
Present participle :Verb1 + ing +–
এ ক্ষেত্রে verb এর পরের অংশ +verb এর অর্থ + ে-যেমনঃ catching fish-মাছ ধরে
reading book- বই পড়ে,
playing football – ফুটবল খেলে
Past participle : Verb3 + —-
verb এর অর্থ + া/ ইত –
written by Nazrul. – নজরুলের লেখা/নজরুল লিখিত
Bought from London -লন্ডন থেকে কেনা
Gerund Phrase
gerund phrase এর গঠন হচ্ছে- verb1 +ing ——–
এবং verb এর উপর ভিত্তি করে এদের অর্থ হয় ।
এ ক্ষেত্রে verb এর পরের অংশ +verb এর অর্থ + তে/া – যেমনঃ
Walking in the morning- সকালে হাটা,
Reading attentively-মনোযোগ দিয়ে পড়া
Comments
Post a Comment