Prefix
prefix হলো শব্দের পূর্বে যুক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি। এরা উপসর্গের মতো কাজ করে। যেমনঃ
in + correct un + believable,
dis + like ab + normal
mal + nutrition en + large
prefix যোগ করলে সাধারণতঃ Word class change হয়না। তবে মূল শব্দটির antonym বা বিপরীতার্থক শব্দ তৈরী হয়। যেমনঃ
correct – ঠিক incorrect- ভুল
believable – বিশ্বাস্য unbelievable- অবিশ্বাস্য
like- পছন্দ করা dislike- অপছন্দ করা
normal- স্বাভাবিক abnormal- অস্বাভাবিক
nutrition- পুষ্টি malnutrition- অপুষ্টি
তবে prefix হিসেবে en এই নিয়মের ব্যতিক্রম। কারণ en যোগ করলে antonym বা বিপরীতার্থক শব্দ তৈরী না হয়ে Word class change হয়ে যায়। যেমনঃ
large – adj enlarge – verb
Comments
Post a Comment