Intransitive verb
Intransitive verb means a verb having or needing no object.
অর্থাৎ, যে verb এর কোন object প্রয়োজন হয় না, তাকে intransitive verb বলে ।
object ছাড়াই এর অর্থ পূর্ণ থাকে। কারণ কর্তা তার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই এ verb সম্পাদন করতে পারে। যেমনঃ He came . এই sentence টিতে কোন object নেই। তথাপি এর একটি পরিপুর্ণ অর্থ রয়েছে।
আবার came কাজটি করার জন্য কর্তার অঙ্গ প্রত্যঙ্গই যথেষ্ট।
এছাড়া Intransitive verb এর দুটি বৈশিষ্ট্য আছে। যথাঃ এই verbটি একটি action verb এবং এটি object নিতে পারেনা।
আবার এই verb কে বাংলায় কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায়না । অর্থাৎ, যে verb কে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায়না, সে verb ই Intransitive verb ।
তবে Intransitive verb Prepositional phrase preposition + noun phrase adverb Prepositional phrase বা adverb দ্বারা verb টি সংঘটিত হবার স্থান, সময়, কারণ বা উপায় প্রকাশিত হয়। যেমনঃ He sleeps on the floor. She went in the morning. They sat down for rest.
নিচে Intransitive verb এর একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া হলো ।
come, go, sit, stand, sleep, run, lie, talk, swim, dive, walk, stop, laugh, cry, shout, fly, fall
NB: অনেক verb আছে যারা Transitive এবং Intransitive উভয় ধরণের হতে পারে। তবে এ ক্ষেত্রে তাদের অর্থ ভিন্ন হয়ে যায়। যেমনঃ run-vi: দৌড়ানো run-vt: চালানো stop-vi: থামা stop-vt: থামানো fly-vi: ওড়া fly-vt: ওড়ানো
Comments
Post a Comment